Ajker Patrika

ইসলামপুরে বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
ইসলামপুরে বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার
ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া আমতলী সড়কের পাশে একটি ভুট্টার খেত থেকে লাশটি উদ্ধার করে ইসলামপুর থানা-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পথচারীরা ভুট্টা খেতের ভেতরে একটি প্লাস্টিকের বস্তার মতো কিছু একটা পড়ে থাকতে দেখতে পান। পরে কাছে গিয়ে তাঁরা দেখেন হাত-পা বাঁধা এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ। খবর পেয়ে ইসলামপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, মৃত ওই যুবকের নাম জুয়েল শেখ (৩০)। তিনি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফের ছেলে। গতকাল সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মৃত জুয়েল শেখের ছোট ভাই রুবেল শেখ বলেন, ‘আমার বড় ভাই অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তিনি রোববার দিবাগত রাত ৪টার দিকে জেঠাতো ভাই সুমন এবং ভাতিজা লাঞ্জুকে অটোরিকশাযোগে মেলান্দহ রেলওয়ে স্টেশনে পৌঁছে দিতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে পরদিন সন্ধ্যায় মেলান্দহ থানায় জিডি করেছি।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, হাত-পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে অন্য কোথাও হত্যা করে রাতের আঁধারে ভুট্টা খেতে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

খাবারের জন্য রক্ত বিক্রি করা এই বিলিয়নিয়ারের জীবনের ৬ শিক্ষা

অচেতন মোজতবার চিকিৎসা চলছে ইরানেই, জড়িত নেই সিদ্ধান্ত গ্রহণে—টাইমসের প্রতিবেদন

ঈশ্বর সংঘাত পছন্দ না করলেও ইরান যুদ্ধে আমাদের সঙ্গে আছেন: ট্রাম্প

ঢাকা-চট্টগ্রাম রেলপথ: ট্রেনের গতি বাড়াতে ডুয়েলগেজ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত