
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুতায়িত হয়ে দুই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান গ্রামের ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. হাসেম (৪৫) এবং একই এলাকার মাহবুবুল আলমের ছেলে মো. ইউনুস (৩৫)। তাঁরা দুজনেই দৈনিক মজুরিভিত্তিক কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফটিকছড়ি বিলে ধানের চারা রোপণের কাজ করছিলেন হাসেম ও ইউনুস। এ সময় বিলের পাশ দিয়ে যাওয়া একটি বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার জমির পানিতে পড়ে ছিল। কাজ করার একপর্যায়ে তাঁরা ওই স্থানের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে বিলম্বের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাঁদের দাবি, খবর দেওয়ার পরও ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাননি। পরে স্থানীয় বাসিন্দারাই দুই কৃষিশ্রমিকের মরদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত রোববার রাতে রিয়ান তার দুই বন্ধু আরিফ ও মুরছালিনকে সঙ্গে নিয়ে আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যায়। এ সময় ডাব পাড়তে গাছে ওঠে রিয়ান। একপর্যায়ে গাছ থেকে পরিত্যক্ত পুকুরে পড়ে যায় সে। এরপর খোঁজাখুঁজি করে রিয়ানকে না পেয়ে বাড়িতে চলে যায় তারা।
৯ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর থেকে বেদবাড়ীয়া সড়কের একটি অংশ টানা বৃষ্টিতে ভেঙে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। উপজেলা প্রকৌশলী ও ইউএনও দ্রুত সংস্কারের উদ্যোগের কথা বলেছেন।
১৬ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৩৯৪টি যানবাহন ডাম্পিং এবং ৩১৪টি যানবাহন রেকার করা হয়েছে।
২০ মিনিট আগে
আগামী ৫ ও ১৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল-সমাবেশ রুখতে নজরদারি বাড়িয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
২২ মিনিট আগে