
রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রংপুর সিটি করপোরেশন) আসনে বেসরকারি ফলাফলে ভূমিধস বিজয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রায়হান সিরাজী পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট। অর্থাৎ, প্রায় ৮০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন রায়হান সিরাজী।
ভোট গণনা শেষে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় উৎসবে মাতেন জামায়াতের সমর্থকেরা। বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল, স্লোগান ও আনন্দের মাধ্যমে বিজয় উদ্যাপন করেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এই রায় রংপুর-১ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররাও।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি সবমিলিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
২ মিনিট আগে
নওগাঁ-৬ আসনে মোট ১১৫টি কেন্দ্রের সকল ফলাফলের ভিত্তিতে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে ১,০৮,০৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল মালিক বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিলেট-৩ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
৮ মিনিট আগে
চার দশক পর আবারও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১,৬৯,৭৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
১০ মিনিট আগে