
জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি ও বাদীপক্ষের সবাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, পূর্বশত্রুতা ও বিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে গান-বাজনার কথা বলে সাখাওয়াত ও সোহেল নামের দুই আসামি চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁদের জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাটখেতে নিয়ে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর ওই পাটখেত থেকে তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত স্বপন মিয়ার বাবা জাহাঙ্গীর আলম ২০১৬ সালের ১৯ মে ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলায় ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামিদের উপস্থিতিতে ঘটনার প্রায় ১০ বছর পর আদালত এ রায় ঘোষণা করেন।

বরিশালে শুরু হয়েছে বিসিসি (বরিশাল সিটি করপোরেশন) প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে আজ রোববার থেকে বরিশাল সিটি করপোরেশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
২ মিনিট আগে
কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়সংক্রান্ত ভাউচার দেখাতে না পারায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৫ মিনিট আগে
আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা থাকা জমি দখলে সহযোগিতার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে শোকজ করা হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপি এ নোটিশ পাঠিয়েছে। এ বিষয়ে দলীয় কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
১০ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারীতে বিরোধ মীমাংসার জন্য ডেকে নিয়ে এক নারীকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হোসেন আলী নামের সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। অভিযুক্ত হোসেন আলী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের বাসিন্দা।
১১ মিনিট আগে