
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে নুর নবী পাটোয়ারী (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল ৪টার দিকে নগরীর গোদারাঘাট পাওয়ার স্টেশনসংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটা উদ্ধার করে পুলিশ।
নিহত নূর নবী পাটোয়ারী জেলার তারাকান্দার কুণ্ডল বালিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মো. মকবুল হোসেন বাংলাদেশ পুলিশের কিশোরগঞ্জ ডিএসবিতে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন পুলিশ সদস্য মকবুল হোসেন ও তাঁর বাবা। পথিমধ্যে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় বাস থেকে নামেন। পরে বাবাকে দাঁড় করিয়ে রেখে সিএনজিচালিত অটোরিকশা খুঁজতে যান মকবুল। কিন্তু সিএনজি নিয়ে ফিরে এসে দেখেন তাঁর বাবা আগের জায়গায় নেই।
বৃদ্ধ নুর নবী ভারসাম্যহীন থাকায় নিজের নাম-ঠিকানা বলতে পারতেন না। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ছেলে। ঘটনার দুই দিন পর আজ শনিবার বিকেলে শম্ভুগঞ্জ গোদারাঘাট পাওয়ার স্টেশনের কাছে নদের পানিতে তাঁর মরদেহ ভেসে ওঠে।
নিহতের অপর ছেলে রাকিবুল ইসলাম ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকার একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। তিনি জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও গুরুতর অসুস্থ ছিলেন। মৃত্যুর পেছনে কারও কোনো হাত বা সন্দেহ নেই। তাঁরা কোনো মামলা-মোকদ্দমা করতে চান না। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য থানায় লিখিত আবেদন করেছেন।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনার পর নিহতের ছেলে কোতোয়ালি থানায় জিডি করেছিলেন। পরে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জুলাইকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জুলাই আন্দোলন করেছি। শত–শত নেতা-কর্মীকে হারিয়েছি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা জুলাই পেয়েছি। সেই জুলাইকে বিতর্কিত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।
৯ মিনিট আগে
চাঁদপুরে ৮ মাসের কন্যাসন্তানকে বিক্রি করে চুরির নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। তবে শিশুকন্যার ক্রেতা ইয়াসিন আক্তার থানায় হাজির হলে সত্য প্রকাশ পায়। পুলিশ জানায়, শিশুটিকে চুরি করা হয়নি বরং মা-বাবার সম্মতিতে এক নিঃসন্তান দম্পতির কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে চুরির নাটক সাজানো হয়েছিল।
৩৯ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে পর্নো ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার গোবিন্দগঞ্জের পৌর এলাকার হীরকপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে