
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে কৃষক দলের নেতা শাহ আলমকে দল থেকে বহিষ্কারের পর গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহ আলম উপজেলার দুহুলী এলাকার রমজান আলীর ছেলে। তিনি কৃষক দলের চলবলা ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।
আজ বুধবার সকালে কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
লালমনিরহাট জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় নীতি-আদর্শ, শৃঙ্খলা ও সংগঠন-বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শাহ আলম ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমকে মারধর করা হয়। এতে রোজিনা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর রোজিনা বেগম বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে শাহ আলমকে পার্শ্ববর্তী হাতিবান্ধা উপজেলার নওদাবাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামের দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে