
গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে সাংবাদিকদের কোর্টে প্রবেশাধিকার দিতে হবে বলে মনে করেন আইনজীবীরা। ভার্চুয়াল আদালতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ কথা বলেন তারা।
বিক্ষোভ সমাবেশে সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকারের সঙ্গে গণতন্ত্র জড়িত, আইনের শাসন জড়িত, রাইট টু ইনফরমেশন জড়িত। আমরা বলেছি বিচার বিভাগের সুবিধার্থে সাংবাদিকদের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে প্রবেশাধিকার লাগবে। কারণ প্রকৃত তথ্য সাংবাদিকেরা না দিতে পারলেই গুজবের ডালপালা ছড়াবে। যা বিচার বিভাগ, গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে সাংবাদিকদের কোর্টে প্রবেশাধিকার দিতে হবে।
সিনিয়র এ আইনজীবী বলেন, ভার্চুয়াল কোর্টের আসলে কোনো যৌক্তিকতা নেই। ভার্চুয়াল কোর্ট করলেও না তেল সাশ্রয় হয় না, জ্বালানি সাশ্রয় হয় না। দেশে কোনো জরুরি অবস্থা নেই, জ্বালানির সংকট নেই। বরং একটা প্রচার হচ্ছে– এগুলোর মধ্য দিয়ে যারা লুকিয়ে আছে, যারা বারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে ওকালতি করার সুযোগ দেওয়া কি না। আশা করি ভার্চুয়াল কোর্টের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।
মামুন মাহবুব আরও বলেন, যদি বুধবার ভার্চুয়াল কোর্ট আবারও চালু রাখে, তাহলে আইনজীবীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে আগামী ৫ মে প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেওয়া হবে। সেখানে সাংবাদিকদের কোর্টে প্রবেশাধিকারের বিষয়টিও থাকবে।

মঙ্গলবার রাতে ভাড়া শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ওসমান। পথে মিরপুর উপজেলার ডাকাতিপুকুর এলাকায় পৌঁছালে তিন-চারজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে।
৫ মিনিট আগে
নিহত কুশল রায় সরদার (১৩) তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তালা উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের ছেলে।
৯ মিনিট আগে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদারে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১-এ নবনির্মিত এই ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
৩৫ মিনিট আগে
উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা মোল্লাপাড়া গ্রামের আক্কাস আলীর বসতবাড়ি থেকে এসব বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়। মো. আক্কাস আলী উপজেলার কসবা মোল্লাপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে।
৩৯ মিনিট আগে