
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যান নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাকাতিপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যানচালক ওসমান (৩৩) দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামের কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ভাড়া শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ওসমান। পথে মিরপুর উপজেলার ডাকাতিপুকুর এলাকায় পৌঁছালে তিন-চারজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে। পরে পাশের একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে তাঁর কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যান নিয়ে যায়।
ওসমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভ্যানচালককে উদ্ধারের পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের বন্দর সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩ মিনিট আগে
রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় চিকিৎসাসেবা নিতে আসা এক নারীকে শ্লীলতাহানি, মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
মাদক মামলায় ১৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাগর আহমেদ ওরফে সাগরকে (৪০) দীর্ঘদিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক উদ্যোক্তা।
৮ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসার আইয়ুব আলী হত্যা মামলার পলাতক আসামি মো. কামাল হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসামিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
১৭ মিনিট আগে