
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদারে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১-এ নবনির্মিত এই ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্পের মাধ্যমে পূর্বাচলে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইজিপি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির আওতায় ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব স্থাপনা বাস্তবায়নের মাধ্যমে এলাকাটির আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।
আইজিপি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের পর রাজউক বাংলাদেশ পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন রয়েছে।
আইজিপি জানান, ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন করা হবে। এ প্রকল্পে পুলিশের প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
আইজিপি বলেন, প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে দুটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। এর একটি বরকাউ পুলিশ ক্যাম্প, যা বুধবার উদ্বোধন করা হয়েছে। অপরটি প্রস্তাবিত পশি থানা এলাকায় নির্মাণাধীন রয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে সেটিও উদ্বোধনের আশা প্রকাশ করেন তিনি। পর্যায়ক্রমে অন্যান্য থানা ও তদন্তকেন্দ্রও স্থাপন করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে দেশীয় গ্যাসের প্রমাণিত মজুত ও উৎপাদন ক্রমেই কমেছে। সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে কোনো কারণে আমদানি করা গ্যাস সরবরাহ হ্রাস পেলে বাসাবাড়ি, বিদ্যুৎকেন্দ্র, কলকারখানা ও গ্যাসচালিত যানচালকদের মধ্যে হাহাকার পড়ে। এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে স্বল্প সময়ের মধ্যে চীনের সহায়তায়...
১০ মিনিট আগে
খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৫ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৮ ঘণ্টা আগে