Ajker Patrika

মিথ্যা মামলা করায় বাদীর সাজা, আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিথ্যা মামলা করায় বাদীর সাজা, আসামি খালাস
প্রতীকী ছবি

প্রতারণার অভিযোগে মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদীকে সাজা দিয়ে আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার (৭ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাদী রোসানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে মামলার আসামি রোকেয়াকে খালাস প্রদান করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

রায়ে বলা হয়েছে, মামলার সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করেন। এরপর আদালত বাদীকে এক দিনের শোকজ নোটিশ দেন এবং ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এই সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন, এই ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া ইউনিয়নের ব্রাহা গ্রামের বাসিন্দা রোসান ২০২১ সালে স্থানীয় আরেক নারী রোকেয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে রোকেয়া বাদীর কাছে থেকে ২৩ লাখ ৯০ হাজার টাকা ধার নেন। পরে এই টাকা ফেরত চাইলে আসামি রোকেয়া বাদীকে টাকা ফেরত না দিয়ে হত্যার হুমকি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

কিশোরগঞ্জে যুবদল নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত