
সদ্য প্রয়াত সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভোলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকালে জানাজার আগে ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। গতকাল সোমবার গভীর রাতে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল মহড়া দেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজার প্রস্তুতি চলাকালে জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের কিছু নেতা-কর্মী সেখানে জড়ো হন। এ সময় তাঁরা জানাজাকে কেন্দ্র করে কোনো উসকানিমূলক বক্তব্য বা স্লোগান দেওয়া হলে তা প্রতিহত করার ঘোষণা দেন।
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটুর নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী জানাজাস্থলে উপস্থিত হয়ে তাঁদের অবস্থান তুলে ধরেন। পরে জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম ঘটনাস্থলে এসে নেতা-কর্মীদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আব্দুল লতিফ টিটু বলেন, ২০২২ সালে গ্যাস ও বিদ্যুতের দাবিতে বিএনপির আন্দোলনের সময় পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি নুরে আলম নিহত হন। তখন তাঁর জানাজা ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করতে দেওয়া হয়নি। এ ছাড়া সংসদে দাঁড়িয়ে তোফায়েল আহমেদ নুরে আলমের মৃত্যু প্রসঙ্গে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল বলেন, নুরে আলমের জানাজা নিয়ে অতীতে যে ঘটনা ঘটেছিল, সে কারণে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। তবে কোনো উসকানিমূলক স্লোগান বা কর্মকাণ্ড হলে তা প্রতিহত করা হবে।
অন্যদিকে, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাহালুল মোল্লা তোফায়েল আহমেদের জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের সহযোগিতা ও সহানুভূতি কামনা করেন।
পরে বেলা আড়াইটার দিকে ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা এবং বিকেলে সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৫ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৫ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৫ ঘণ্টা আগে