
রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনে ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয় বলে জানা গেছে। বাসটি রামপুরা ইউ লুপ ব্রিজের নিচে পার্কিং অবস্থায় ছিল।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাতের দিকে বাসে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লাগানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গেই আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং লোকজন নিরাপদ দূরত্বে সরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ করে।
পুলিশ ও ফায়ার সার্ভিস এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। তবে বাসে আগুন দেওয়ার এ বিষয়ে জানতে হাতিরঝিল থানা পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের ফারাবি ট্রেডার্সে অবৈধভাবে ডিজেল মজুত রাখার খবর পেয়ে সেখানে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় আবু সুফিয়ান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সুরত আলীর ছেলে এবং ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী।
৯ মিনিট আগে
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর নদী থেকে ছামিরুন আক্তার (১৩) নামের এক কিশোরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রাম-সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। ছামিরুন আক্তার পিটুয়ারকান্দি গ্রামের মৃত
১২ মিনিট আগে
রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলের সময় তাঁর স্ত্রী-সন্তানদের মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
২০ মিনিট আগে
সরকার পরিবর্তনের পর আবুল কাশেমের ওপর মামলা তুলে নেওয়ার চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে। কিন্তু মামলা প্রত্যাহার না করায় ঈদের এক দিন পর গত ২৩ মার্চ সোমবার সকালে নজীর আহমেদ, সজীব, আলীরেজা ও বুলবুলের সমর্থকেরা আবুল কাশেমের লোকজনের বাড়িতে হামলা চালায়।
২৬ মিনিট আগে