
রাঙামাটির আসাম বস্তি-কাপ্তাই সড়কের কামিল্লাছড়ি মগবান এলাকায় গাছবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত শ্রমিক বিনয় চাকমা (৩৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢালু রাস্তায় পিকআপটি উপরে উঠতে ব্যর্থ হয়ে পেছনের দিকে গড়িয়ে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক গাড়িটির নিচে চাপা পড়েন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাতেই জরুরি বিভাগে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর মিনি পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

রাজধানীর আদাবরে গভীর রাতে চাপাতি, সামুরাই ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ ছিনতাইকারীসহ সাত সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা প্রথম শ্রেণির স্বীকৃতি পেলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হওয়ায় প্রতি বর্ষায় দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা। ভারী বৃষ্টি হলেই তলিয়ে যায় পৌরসভার বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে পড়ছে হাজারো মানুষ।
৪ মিনিট আগে
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে উন্নীত করে এর ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
১০ মিনিট আগে
সুনামগঞ্জে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার নদ-নদীর পানি বাড়ছে। ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢল নেমে আসায় জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
১৭ মিনিট আগে