
পেটে ক্ষুধার তাড়না, পকেটে খাবার কেনার টাকা নেই। হঠাৎ এক ব্যক্তির হাতে খাবারের প্যাকেট দেখে কেড়ে নেন নুর মোহাম্মদ। ভাত ভেবে নেওয়া প্যাকেটটি খুলে দেখেন, ভেতরে মিষ্টি। ক্ষুধা নিবারণে তৎক্ষণাৎ কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন তিনি। কিন্তু মিষ্টি হজম হওয়ার আগেই স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। গণপিটুনির পর তাঁকে তুলে দেওয়া পুলিশের হাতে।
আজ বুধবার পুলিশ নুর মোহাম্মদকে আদালতে হাজির করলে বিচারক তাঁকে ৫০ টাকা জরিমানা করেন। পরে অন্য একজনের সাহায্যে জরিমানা পরিশোধ করে মুক্ত হন নুর। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যশোর রেলস্টেশন থেকে পুলিশের হাতে আটক হন তিনি।
নুর মোহাম্মদ জানান, তাঁর বাড়ি নড়াইলে। যশোরের ঝিকরগাছা উপজেলার একটি কাঁচামালের আড়তে কাজ করেন তিনি। গতকাল সন্ধ্যায় কাজ শেষে যশোর রেলস্টেশনে অবস্থান করছিলেন। প্রচণ্ড ক্ষুধার্ত থাকলেও তাঁর কাছে খাবার কেনার টাকা ছিল না। তখন এক ব্যক্তিকে খাবারের প্যাকেট হাতে হেঁটে যেতে দেখে ভাতের প্যাকেট মনে করে সেটি কেড়ে নেন। পরে প্যাকেট খুলে মিষ্টি দেখতে পান।
নুর আরও জানান, ক্ষুধা সহ্য করতে না পেরে তিনি প্যাকেটের কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন। বিষয়টি দেখে স্থানীয় লোকজন তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। আজ আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাঁকে ৫০ টাকা জরিমানা করেন।
আদালতের জিআরও এসআই হেলালুজ্জামান জানান, আদালত নুর মোহাম্মদকে ৫০ টাকা জরিমানা করেন। পরে এক ব্যক্তি নুর মোহাম্মদের কথা শুনে তাঁকে ১০০ টাকা দেন। সেখান থেকে ৫০ টাকা জরিমানা পরিশোধ করে তিনি মুক্ত হন। বাকি ৫০ টাকা হাতে নিয়ে নুর মোহাম্মদ এখন বাড়ির পথে।

টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
১৯ মিনিট আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরার কোনাপাড়ার শান্তিবাগে নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে। নিহত আব্দুস সালাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাসিন্দা এবং ডেমরার একটি বই বাঁধাই কারখানার কর্মী ছিলেন। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ
১ ঘণ্টা আগে
বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল হোসেন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।
২ ঘণ্টা আগে