
দৈনিক মজুরি ১৮৭ টাকা থেকে ৫ শতাংশ অর্থাৎ ৯ টাকা ৩৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন চা-শ্রমিকেরা। তাঁরা ৫ শতাংশ মজুরি বাড়ানোর গেজেট বাতিল করে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।
আজ শুক্রবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া চা-বাগানে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকেরা বলেন, বর্তমান বাজারদরে ১৮৭ টাকা মজুরিতে একজন শ্রমিকের পক্ষে পরিবার নিয়ে জীবনযাপন করা সম্ভব নয়। তাই ন্যায্য মজুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।
সমাবেশে মুরইছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়কৃষানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য সত্যজিৎ উরাংয়ের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির প্রধান সমন্বয়ক এস এম শুভ, সমন্বয়ক মনীষা ওয়াহিদ, শ্রমিকনেতা ভাগ্য, রাজু উরাং, মনি নায়েক ও মালতি রায়।
বক্তারা বলেন, বর্তমানে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৮৭ টাকা। মাসে ২৬ দিন কাজ করলে এই মজুরি থেকে আয় হয় ৫ হাজার ২৩৬ টাকা। অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। ফলে এই মজুরি দিয়ে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, কোনো কোনো চা-বাগানে দৈনিক হাজিরা পেতে ২৩ থেকে ২৫ কেজি পর্যন্ত চা-পাতা তুলতে হয়। অথচ এত পরিশ্রমের পরও শ্রমিকেরা পান দেশের অন্যতম সর্বনিম্ন মজুরি। ২০২৩ সালের সরকারি গেজেট অনুযায়ী ৫ শতাংশ হারে মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এতে দৈনিক মজুরি বেড়েছে মাত্র ৯ টাকা। বর্তমান বাজারদরের সঙ্গে এই সামান্য বৃদ্ধি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলেও দাবি করেন তাঁরা।
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, সম্প্রতি কুলাউড়ার সংসদ সদস্য (এমপি) চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের জন্য সংসদে প্রস্তাব উত্থাপন করেন। শ্রমমন্ত্রী বিষয়টি সরকারের বিবেচনায় আছে বলে আশ্বস্ত করলে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আবেদন করেও বদলি হতে না পারা শিক্ষকদের অভিযোগ, নীতিমালা লঙ্ঘন করে আর্থিক লেনদেনের মাধ্যমে অন্য শিক্ষকদের বদলি করা হয়েছে।
১৬ মিনিট আগে
মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে একটি মনিটরিং টিম গঠন করেছে ডিএনসিসি। আজ দুপুরে ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ নম্বরে একটি মনিটরিং টিম গঠন...
২১ মিনিট আগে
বাগানে থোকায় থোকায় ঝুলছে রসাল টসটসে রাশিয়ার বৈকানুর জাতের আঙুর। চোখকাড়া এই ফলন দেখতে বাগানে ভিড় করছেন আশপাশের মানুষ। বাগানের মালিক রাজশাহীর দুর্গাপুরের কৃষক মোখলেছুর রহমান। প্রথাগতভাবে বাংলাদেশের জলবায়ু বা মাটিকে আঙুর চাষের জন্য উপযোগী মনে করা হয় না।
৩২ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশীয় মদসহ সজীব বৈদ্য (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সজীব বৈদ্য ওই গ্রামের সুনীল বৈদ্যর ছেলে...
১ ঘণ্টা আগে