
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
আজ রোববার বিকেলে সাতক্ষীরা শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আনন্দ মিছিল বের করেন জেলা যুবদলের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী প্রমুখ।
পরে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চায়না-বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় নবগঠিত জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মিছিল হবে, সেই এলাকার জাতীয়তাবাদী দলের কমিটি বাতিল করা হবে।
এদিকে নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ার অভিযোগে মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় বিক্ষোভ করেছেন। আজ বিকেলে প্রায় এক ঘণ্টা ধরে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তাঁরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বিক্ষোভকারীরা অবিলম্বে জেলা যুবদলের ঘোষিত কমিটি পুনর্গঠনের দাবি জানান। সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মমতাজুল ইসলাম চন্দন ঘটনাস্থলে গিয়ে সমর্থকদের বিক্ষোভ-সমাবেশ বন্ধ করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, আজ বিকেলে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি ও শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে যুবদলের কেন্দ্রীয় কমিটি। এতে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় ছাত্রদলের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম চন্দনকে। আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছেন। এর মধ্যে এক নারীর লাশ রয়েছে। তার নাম জয়নব বেগম (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।
২০ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ চারজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৩ মিনিট আগে
নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে। বর্তমানে আশুলিয়া শিমুলতলায় থাকেন। ওই কারখানার সামনে পেঁয়াজ-রসূন বিক্রি করতেন তাঁর বাবা। দুর্ঘটনার পর তিনি খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে গিয়ে তাঁর বাবাকে দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে