
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাজল আক্তার কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তাঁদের তিনটি সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। পরে কাজল আক্তারের হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সময় ঘরে তাঁর তিন বছর বয়সী একটি সন্তান ছিল। অপর দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদ্রাসায় অবস্থান করছিল। সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি রহস্যজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এ ঘটনায় দুজন গ্রেপ্তার হলেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে শাহিনারা বেগম (৫২) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে
জাতীয় পার্টির গঙ্গাচড়া উপজেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টি রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু ও সদস্যসচিব মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। আগামী তিন দিন ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
২৫ মিনিট আগে
চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র আশফাক কবির সাজিদকে নির্মাণাধীন আটতলা ভবন থেকে ফেলে হত্যার ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার (২৬ জুন) রাত ১১টা নাগাদ চট্টগ্রামে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে মো. ইশতিয়াক (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগে