Ajker Patrika

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  
জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া উত্তর গড়গড়ি গ্রামের কবির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, উত্তর গড়গড়ি গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক ও একই গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর মধ্যে জমি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। এ বিরোধের জেরে আজ দুপুর ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে জিয়াউল হকের পক্ষে দুলাল মিয়া (৪০) এবং জমির আলীর পক্ষে সেলিম মিয়া (৬৫) ও রফিক মিয়া (৪০) আহত হন।

আহত সেলিম মিয়াকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত