
ঢাকার দোহার উপজেলার দক্ষিণ শিলাকোঠা এলাকায় এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই এলাকার বিল্লাল হোসেন (৩২), তাঁর বাবা মো. লতিফ ও ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা-পুলিশ। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার বিল্লালের বাড়ি দক্ষিণ শিলাকোঠা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে বৃষ্টির সময় বাইরে গোসল করতে আসে শিশুটি। পরে বিল্লাল তাকে পুকুরপাড়ে গোসলের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে বিল্লাল দৌড়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে অভিযুক্ত বিল্লালকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দোহার থানা-পুলিশ।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বলেন, শিশু ধর্ষণের চেষ্টায় তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করায় ক্ষোভ দেখা দিয়েছে।
৩ মিনিট আগে
খুলনা ফুলবাড়ী গেট টিটিসির ছাত্র ওমর ফারুখ রাব্বি হত্যাকাণ্ডের এক মাস পেরোলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে পরিবার। তারা বলছে, এই হত্যার বিচার তারা আল্লাহর কাছে সঁপে দিয়েছে।
৬ মিনিট আগে
খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের আনন্দনগর গ্রামের শতাধিক পরিবারের জীবিকার প্রধান অবলম্বনে পরিণত হয়েছে হোগলাপাটি। পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে প্রতিদিন এখানকার শত শত পাটি বিভিন্ন অঞ্চলের বাজারে পৌঁছে যাচ্ছে। ফলে এ শিল্পকে ঘিরে গড়ে উঠেছে একটি বিস্তৃত বিপণন ব্যবস্থা।
১৭ মিনিট আগে
সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তর্কের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপর ভাই নিহত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
১৯ মিনিট আগে