
মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এ ঘটনায় শিক্ষক, অভিভাবক ও এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি উপজেলার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ৩৪৭ জন শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়। কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পাউরুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট সরবরাহ করা হচ্ছে। এসব খাদ্য সরবরাহের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান সুশীলন এনজিও।
গতকাল বুধবার গাংনী পৌর শহরের বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম বিতরণ করা হয়। এর আগে একই বিদ্যালয়ে ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ারও অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর শিক্ষা অফিস নড়েচড়ে বসে।
স্থানীয়দের অভিযোগ, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো সখ্য আছে কি না, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খতিয়ে দেখা দরকার। তাদের ভাষ্য, যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, যা ‘অত্যন্ত দুঃখজনক’।
স্থানীয়রা আরও বলেন, শুরু থেকেই বিভিন্ন বিদ্যালয়ে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্য সরবরাহের অভিযোগ থাকলেও সর্বশেষ বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা ডিম পচা পাওয়ার অভিযোগ প্রকাশ্যে এলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগে দুর্গন্ধযুক্ত পাউরুটি দেওয়ার বিষয়টিও সামনে আসে। সঠিক তদারকি না থাকার কারণেই এ ধরনের ঘটনা বার বার ঘটছে বলে তাদের দাবি।
সচেতন মহল বলছে, শিশুদের নিম্নমানের বা নষ্ট খাদ্য সরবরাহ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরবরাহ থেকে শুরু করে প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
অভিভাবক আশরাফুল ইসলাম বলেন, “এই ঘটনায় কেন যে প্রাথমিক শিক্ষা অফিসার প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তা বুঝে আসে না। এত বড় একটা ঘটনা তিনি দেখেও না দেখার ভান করছে বলে মনে হচ্ছে। তা না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো কিভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।”
সুশীলন এনজিও’র গাংনীর প্রোগ্রাম ম্যানেজার এসএম জাভেদ আলী বলেন, “কোন বিদ্যালয়ে পচা ডিম বা পাউরুটি গেলে অভিযোগ পেলে সেগুলো তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে দেওয়া হবে।”
বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বলেন, `আজ বৃহস্পতিবার সকালে শোকজের নোটিশ পেয়েছি। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে গতকাল পচা ডিম দেওয়ার ঘটনাটি তুলে ধরা হয়তো আমার অপরাধ হয়েছে। তাই শোকজ খেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেন, তাই মেনে নেব।'
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, `ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।' ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শোকজ করা হলো কেন—এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মৈত্র বলেন, “ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শোকজ করা হলো কেন—জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ড্রোনের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় মামলাও করা সম্ভব হবে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। একটি সংস্থা পরীক্ষামূলকভাবে আমাদের কাছে একটি ড্রোন দিয়েছে।
১১ মিনিট আগে
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি ডাবল ডেকার এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর কলঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের সদস্যদের শেষকৃত্য ও দাফন পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পৃথক ধর্মীয় রীতিতে সম্পন্ন হবে। দেবাশীষ দত্ত ও তাঁর শিশুসন্তান স্বর্ণশীষের সৎকার করা হবে। শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া মহাশ্মশানে বাবা-ছেলের সৎকারের প্রস্তুতি নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
যে বয়সে মায়ের কোলে মুখ লুকিয়ে আর বাবার বুকে মাথা রেখে পৃথিবী চেনার কথা, সেই বয়সেই হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর লড়াইয়ে নেমেছিল সাড়ে পাঁচ মাসের মোহাম্মদ সাইফান। হামের পর একে একে দেখা দেয় শারীরিক নানা জটিলতা। শেষ পর্যন্ত জীবন বাঁচাতে তাকে রাখা হয় লাইফ সাপোর্টেও। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মা-বাবার
৩৪ মিনিট আগে