
নরসিংদীর রায়পুরায় একটি বালিকা মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক জোনায়েদ হোসেনের বিরুদ্ধে।
রোববার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে রায়পুরা পৌর শহরের হাসিমপুর কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জোনায়েদ হোসেন উপজেলার চান্দেরকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাদ্রাসাটিতে আবাসিক শিক্ষার্থী হিসেবে লেখাপড়া করে আসছিল। গত শুক্রবার ২৪ এপ্রিল রাতে শিশুটি মাদ্রাসায় ঘুমানোর সময় শিক্ষক জোনায়েদ হোসেন তাকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশে থাকা তার সহপাঠীরা ঘুম থেকে উঠে গেলে শিক্ষক চলে যান। পরদিন শনিবার শিশুটি বাড়িতে গিয়ে তার মা-বাবাকে ঘটনাটি জানায়। পরে পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে না পেয়ে থানায় যেতে চাইলে একটি মহল মীমাংসা করে দেবে বলে তাদের থানায় যেতে বাধা প্রদান করে। পরে রাতেই এলাকার একটি মহলের সহযোগিতায় প্রথমে মীমাংসার চেষ্টা করলে ভুক্তভোগীর আত্মীয়স্বজন ও প্রতিবেশী তা মানেননি। শনিবার রাতেই বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় গিয়ে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভুক্তভোগী শিশুটির পরিবারকে থানায় মামলা করতে বলে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘সকালে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত শিক্ষক পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

দুর্ঘটনাকবলিত গাড়িটি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তাঁর ছেলে সাদমান সাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
১২ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে ৭টির বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় করা মামলাগুলোতে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
২১ মিনিট আগে
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে গেছে। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।
২৬ মিনিট আগে
টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার হন এক ব্যক্তি। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে তাঁর কাছ থেকে টাকা নেয়।
৩২ মিনিট আগে