
নেত্রকোনার মদন উপজেলায় মোটরসাইকেল চুরির ঘটনায় মাজহারুল ইসলাম জয় (২৬) নামের এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের মালিক আরেক বহিষ্কৃত যুবদল নেতা শামসুল হক চ্যাম্পিয়ন। গতকাল শুক্রবার বিকালে মাজহারুল ইসলাম জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে তাকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মাজহারুল ইসলাম জয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকার মো. সবুজ মিয়ার ছেলে। তিনি উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৫ সালের ২৪ জুলাই তাকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
আর মোটরসাইকেল মালিক শামসুল হক চ্যাম্পিয়ন মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন। অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি মোটরসাইকেলটি কবরস্থানের৷ পাশে রেখে জানাজায় অংশ নেন। ঘণ্টাখানেক পর নামাজ শেষে ফিরে এসে দেখেন, তার কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসির মোটরসাইকেলটি সেখানে নেই।
এ ঘটনায় শামসুল হক চ্যাম্পিয়ন অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে মদন থানায় অভিযোগ করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার করা হয়। জয়ের দেওয়া তথ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দরগাহ রোড এলাকায় একটি চায়ের দোকানের পাশে পরিত্যক্ত স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ বলেন, জয়ের অনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৫ সালের ২৪ জুলাই তাকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, জয় আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
এদিকে শামসুল হক চ্যাম্পিয়নের বহিষ্কারের বিষয়টি মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রসেল নিশ্চিত করেছেন।
মদন থানার ওসি সালাহউদ্দিন করিম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এক যুবককে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা যায়। ফুটেজে ওই যুবকের পরিহিত পোশাক ও শারীরিক গড়নের সঙ্গে মিলিয়ে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই যুবকের অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়। তাঁর প্রোফাইলে থাকা একাধিক ছবি পর্যালোচনা করে সিসিটিভি ফুটেজে দেখা যুবকের সঙ্গে মিল পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম জয়কে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কেন্দুয়া উপজেলার একটি দোকানের পাশ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ চুরির সঙ্গে জয়সহ একটি চক্র জড়িত। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার বিকালে জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
২৫ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
২৮ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের বৃদ্ধ আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। স্ত্রীহীন এই বৃদ্ধের ছেলেরা অন্যত্র বসবাস করায় বার্ধক্য ও অসুস্থতার মধ্যে সম্পূর্ণ একাকী জীবন কাটছে তাঁর...
১ ঘণ্টা আগে