
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে তিনটি আগ্নেয়াস্ত্রসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিজিবির দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে ভারত থেকে আনা হচ্ছে এসব আগ্নেয়াস্ত্র।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল চকপাড়া সীমান্তের ১৮৩/৪ এস পিলারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে ২৫ গজ ভেতরে শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ এলাকার পাগলা নদীর তীর থেকে তিনটি বিদেশি ওয়ান শুটারগানসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে সন্ত্রাসী কার্যক্রমের জন্য ভারত থেকে এসব আগ্নেয়াস্ত্র আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত এক মাস ধরে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে উল্লেখ করে বিজিবি অধিনায়ক বলেন, অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান রোধে সীমান্তে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে বিজিবি।
বিজিবি জানায়, গত তিন বছরে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে ৩০টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ৩৯২ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ১৫ জনকে।

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৪৩ মিনিট আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
১ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
১ ঘণ্টা আগে