Ajker Patrika

শ্রীনগরে ঝোপ থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৩
শ্রীনগরে ঝোপ থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কের পাশের একটি ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষের (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার হাঁসাড়া থেকে সিংপাড়াগামী কেসি রোডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কেসি রোড দিয়ে যাতায়াতের সময় ঝোপ থেকে তীব্র দুর্গন্ধ পান পথচারী ও স্থানীয় বাসিন্দারা। পরে ঝোপের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে তাঁরা শ্রীনগর থানা-পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

মিল্টন দত্ত আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। পিবিআই সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আঙুলের ছাপসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করলে পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত