
ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ময়মনসিংহ ইউনিট।
আজ মঙ্গলবার উপজেলার ধুরাইল ইউনিয়নের গোরকপুর ও পাবিয়াজুরি এলাকায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের কথা শোনেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আপনারা দুর্যোগের সময় কেউ ধৈর্যহারা হবেন না। ইতিমধ্যে আমি উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জানিয়েছি। আজ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’
সহায়তা দেওয়ার সময় রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি হায়দার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত রোববার ভোরে মাত্র ১ মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় উপজেলার গোরকপুর ও পাবিয়াজুরি এলাকার অনেক ঘরবাড়ি ও গাছপালা।

১৬ বছরেও আমাদের পাওনা পরিশোধ করা হয়নি। ২০১০-১২ সাল থেকে একেকজনের পাওনার পরিমাণ ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। আমরা বুঝি যে গ্রামীণফোন এটা দিতে পারবে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে ১০ কোটি টাকা চাচ্ছি। এটাই আমাদের মূল দাবি...
১০ মিনিট আগে
আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন
১১ মিনিট আগে
রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১৩ মিনিট আগে
রাঙামাটির বরকল উপজেলায় মো. আলী (৪০) নামের এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সুবলং ইউনিয়নের বরোনাছড়ি গ্রামে নিজাম জোমাদ্দার নামের এক মৎস্য ব্যবসায়ীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে