খুলনায় বিষাক্ত মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ একজনকে আবু নাসের বিশেষায়িত হাসপাতালে লাইভ সাপোর্টে রাখা হয়েছে। আজ শনিবার নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মরদেহ পরিবারের সদস্যরা নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তারা দুপুর থেকেই স্থানীয় তোতা মিয়ার হোটেলে বসে মদ পান করে। হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন নগরীর সোনাডাঙ্গা বয়রা সেরের মোড় এলাকার বাবু (৫০), খালিশপুর বয়রা জংশন রোডের সাবু (৬০), একই এলাকার গৌতম কুমার বিশ্বাস (৪৭), সাজ্জাদ মল্লিক এবং খালিশপুর বয়রা পাবলিক কলেজের পেছনের তোতা (৬০)।
এ ছাড়া বিষাক্ত মদ্যপানে গুরুতর অসুস্থ বয়রা দাসপাড়া এলাকার সনু (৫৮) আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে মদ খাওয়ার সময় উপস্থিত থাকলেও সোনাডাঙ্গা রায়ের মহল মেলার মাঠ সংলগ্ন এলাকার আজিবর (৫৯) মদ খাননি। তার মৃত্যু স্বাভাবিক হয়েছে বলে সোনাডাঙ্গা মডেল থানার কর্মকর্তা আব্দুল হাই জানান। অবশ্য বিকাল থেকে তিনি মদ সেবনে তার মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে।
আব্দুল হাই বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুজনের লাশ পাই। অন্যদের পরিবার যে যার মতো লাশ বাড়িতে নিয়ে গেছে। বিষাক্ত মদ্যপানে তাঁদের মৃত্যু হয়েছে।’ তাঁদের কাছ থেকে ওই বিষাক্ত মদ সংগ্রহ করে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এখন হুমকির মুখে। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধ বালু উত্তোলন ও চর কেটে নেওয়ায় নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঝুঁকিতে পড়ছে শতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় বালু লুট চলছে।
৮ মিনিট আগে
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে...
৪৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় অবস্থিত আহসান কম্পোজিট কারখানায় বার্ষিক ছুটির বকেয়া টাকার দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার সকালে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর চালান। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
২ ঘণ্টা আগে