
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ১৯৮টি ইয়াবাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৭৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে এসব বিষয় জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ১৭টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে ১৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাইমচর থানা-পুলিশ দুটি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয়েছে সাতজনকে।
ফরিদগঞ্জ থানা-পুলিশ ১০টি ইয়াবাসহ একজনকে এবং সিআর পরোয়ানা তামিলের মাধ্যমে আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে সাতজনকে আটক করা হয়।
মতলব দক্ষিণ থানা-পুলিশ পাঁচজনকে এবং মতলব উত্তর থানা-পুলিশ ছয়জনকে আটক করেছে। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় অথবা অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।
হাজীগঞ্জ থানা-পুলিশ ১৫০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। একই থানায় কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয়েছে ২১ জনকে।
শাহরাস্তি থানা-পুলিশ তিনটি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছয়জনকে আটক করা হয়। কচুয়া থানা-পুলিশ ১৬টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের পাশাপাশি কিশোর গ্যাং সন্দেহে আরও ৯ জনকে আটক করেছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এর আগে ১০ অক্টোবর জেলায় মাদকবিরোধী অভিযানে ২০ জন গ্রেপ্তার হয়। আর কিশোর গ্যাং সন্দেহে আটক হয় ৭০ জন। তাদের পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে ছুরিকাঘাতে মাকে হত্যায় অভিযুক্ত পলাতক ছেলে মোস্তাকিন আলম শোভনকে (৩৫) আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৫ ঘণ্টার মধ্যে বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সদরের হলোখানা ইউনিয়নগামী ‘ভাইরাল সড়ক’ নামে রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।
১৮ মিনিট আগে
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক শরিফা বেগম বলেন, ‘আমাদের একটাই দাবি—হয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, নয়তো আমাদের মজুরি বাড়াতে হবে, যাতে আমরা জীবনযাত্রার খরচ মেটাতে পারি।’
২৬ মিনিট আগে
ভোটকেন্দ্রের নিরাপত্তা ও প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে কেউ যাতে অসৎ উদ্দেশ্যে কোনো অপকর্ম করতে না পারেন, তা নিশ্চিত করার চেষ্টা থাকবে। পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে পাঁচ বছরের ইসরাত জাহান ও ১৮ মাস বয়সী রোজা মনিকে রেখে চলে যান তাদের মা। মায়ের অপেক্ষায় বাজারে ছোটাছুটি করা শিশু দুটির অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়লে তাদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। শিশু দুটির জন্য তিনি পাঠিয়েছেন শিশুখাদ্য ও আর্থিক সহায়তা।
১ ঘণ্টা আগে