
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের উন্নয়নের জন্য। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব। দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা।’
আজ মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমি দুর্নীতি করলে আপনাদের মাধ্যমেই করব। আমি যদি কোনো ঠিকাদারের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব। এ জন্য আমি অনুরোধ করব, যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, চেষ্টা চালিয়ে যাব।’
জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলির তদারকি ও সমন্বয়সংক্রান্ত বিষয় নিয়ে এ আয়োজন করা হয়।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় লক্ষ্মীপুর-২ আসনের এমপি আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাই হওয়া ১০টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ মঙ্গলবার আকবরশাহ থানায় এসব মুঠোফোন হস্তান্তর করা হয়। হারানো মুঠোফোনগুলো জিডির সূত্র ধরে উদ্ধার করা হয়েছে বলে...
১ সেকেন্ড আগে
জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। বিপিসি চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ডিসেম্বর পর্যন্ত দেশে তেলের সংকট নেই বলেও তিনি জানান।
৯ মিনিট আগে
কুড়িগ্রামে মাসভিত্তিক বরাদ্দের বাইরে অতিরিক্ত আরও ৫০০ টন সার বরাদ্দ দিয়েছে সরকার। গতকাল সোমবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে এই বরাদ্দের আদেশ দেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
১০ মিনিট আগে
চট্টগ্রাম নগরে অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ডের আদেশ দিলেও ভাষাগত জটিলতার কারণে শিগগির তাঁদের হেফাজতে নিতে পারছে না মামলাটির তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিট।
২২ মিনিট আগে