
রংপুরের পীরগঞ্জে নকল সার, কীটনাশক ও গরুর ভুসি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার উপজেলার কালসার ডাড়া বাজারে মেসার্স মোখলেছুর ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে অভিযানটি চালানো হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের গুদামঘরটি তালাবদ্ধ করে দেয় প্রশাসন।
অভিযানে গুদাম থেকে ইটের গুঁড়া, মাটি, কাঠের গুঁড়া, বিভিন্ন নামী প্রতিষ্ঠানের খালি প্যাকেটসহ সার ও ভুসি তৈরিতে ব্যবহৃত হয়—এমন নানা উপকরণ উদ্ধার করা হয়। এ ছাড়া ভেতরে বিভিন্ন কোম্পানির খালি প্যাকেটের পাশাপাশি উপকরণ ভর্তি ১১ শতাধিক বস্তা ছিল বলে জানা গেছে।
অভিযানে সহকারী পুলিশ সুপার রাসেল রানা, পীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা চাঁন মিয়া বলেন, ‘এখানে যে নকল সার ও ভুসি তৈরি হয়, তা আমাদের জানা ছিল না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচার চাই।’
আরেক বাসিন্দা লিটন মিয়া বলেন, ‘ওই গুদামে কেউ ঢুকতে পারেন না। ভেতরে কী করা হয়, তা-ও কেউ জানেন না। তিনি প্রভাবশালী হওয়ায় তাঁকে কিছু বলার সাহস কেউ পান না।’
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, উদ্ধার করা উপকরণগুলো পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হবে। পরীক্ষার ফল পাওয়ার পর সেগুলো আসল না নকল, তা নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে সেখানে নকল পণ্য তৈরির কার্যক্রম চলছিল বলে ধারণা করা হচ্ছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। সেখানে ইটের গুঁড়া, মাটি, কাঠের গুঁড়া ও বিভিন্ন নামী ব্র্যান্ডের খালি প্যাকেটসহ নানা উপকরণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব উপকরণ দিয়ে সার, কীটনাশক ও গরুর ভুসি তৈরি করা হতো।
ইউএনও আরও বলেন, প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গুদামটি তালাবদ্ধ রাখার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও উপসহকারীকে নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার করা উপকরণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুরের জাজিরায় পিঠের ফোঁড়ার চিকিৎসা নিতে গিয়ে এক পল্লি চিকিৎসকের কাছে একাধিক ইনজেকশন নেওয়ার পর চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।
৯ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় ১৭ ইউনিয়ন ও পৌরসভার সার ডিলার নিয়োগের অনুমোদিত তালিকায় ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ব্যক্তির নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। ৭ অক্টোবরের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে সমালোচনা শুরু হয়।
১৪ মিনিট আগে
আমির খসরু কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, দৈনিক ইত্তেফাক, চ্যানেল আইতে স্টাফ রিপোর্টার এবং ভয়েস অব আমেরিকার করেসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য...
২১ মিনিট আগে
ডেঙ্গু প্রতিরোধ ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ঝালকাঠিতে সচেতনতামূলক র্যালি ও বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার পরিচালিত এ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে ময়লা-আবর্জনা ফেলে রাখার দায়ে চারটি মামলায় মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৪০ মিনিট আগে