রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ১৯, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৪৩, তেজগাঁওয়ে ৮২, মিরপুরে ৯৬, গুলশানে ৩৪ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪টি ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি শটগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুলব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে জুলাই যোদ্ধা শহীদ মাজহারুল ইসলাম (মাসরুর) সড়কের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, জুলাই যোদ্ধাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।
১২ মিনিট আগে
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২০ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করায় ক্ষোভ দেখা দিয়েছে।
২৭ মিনিট আগে