Ajker Patrika

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৮: ৩৯
ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ । ছবি: সংগৃহীত

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দর্শনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস করিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ফারিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত ১৫ যাত্রী। গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে সংঘর্ষের ফলে সড়কে আড়াআড়ি হয়ে বিকল হয়ে যায় দুটি বাস। যার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে মহাসড়ক থেকে বাস দুটি অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, রেকার দিয়ে বাস দুটিকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়। বাস দুটিকে জব্দ করা হয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত