
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুর করা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।
পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক এস. এম. ফরিদুর রহিম এবং মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবার এবং আহত ৩ জনসহ মোট ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

৪৭তম বিসিএসে প্রথমবার অংশ নিয়ে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন নেত্রকোনার তানভীর রহমান। হারিকেনের আলোয় পড়াশোনা, পাঁচ কিলোমিটার হেঁটে স্কুলে যাওয়া এবং বাবার স্বল্প আয়ের মতো নানা প্রতিকূলতার মধ্যেও অধ্যবসায় ধরে রেখে তিনি এই সাফল্য অর্জন করেছেন।
১৩ মিনিট আগে
স্বামীকে খুনের পর ছয় টুকরা করে একটি ড্রামে ও একটি ব্যাগে লাশ গুম করার অভিযোগে করা মামলায় স্ত্রীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নাজমুন নাহার নিপু এই রায় দেন। মামলার বিচার চলাকালে ১৭ জনের সাক্ষ্য নেন আদালত...
২৪ মিনিট আগে
বরিশালে সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের বিরুদ্ধে সহায়তা না দেওয়ার অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু মিছিল করেছেন ছিন্নমূল নারীরা। বৃহস্পতিবারের এ বিক্ষোভে তাঁরা দীর্ঘদিন ধরে আবেদন করেও সহায়তা না পাওয়ার অভিযোগ তোলেন।
৩০ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতে এসে শুভ ইসলাম রিয়ন (২৬) নামে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগে