
যমুনা নদীর ভাঙনে নিঃস্ব সিরাজগঞ্জের শাহজাদপুরের শতবর্ষী রহিতননেছাকে ভাতা কার্ড, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সারমিন তাঁকে এসব সহায়তা দেন।
ইউএনও তাঁর নিজ কার্যালয়ে রহিতননেছাকে এনে সহায়তা দেন। এ সময় সেখানে উপস্থিত শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন রহিতননেছাকে নগদ অর্থ দেন। ইউএনও রহিতননেছাকে একটি ঘরসহ অন্যান্য সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দেন।
রহিতননেছার বাড়ি উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামে।
জানা গেছে, চলতি বর্ষা মৌসুমের শুরুতেই ধীতপুর গ্রামের হতদরিদ্র শতবর্ষী রহিতননেছার বসতঘর যমুনা নদীতে বিলীন হয়ে যায়। এতে তিনি মেয়েকে নিয়ে ভাঙনকবলিত এলাকায় মানবেতর জীবন যাপন করছিলেন। সম্প্রতি ইউএনও সাবরিনা সারমিন ধীতপুর গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙন এলাকা পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে নিঃস্ব শতবর্ষী রহিতননেছার করুণ অবস্থা দেখে তাঁকে বয়স্ক ভাতা কার্ডসহ সরকারি সহায়তার আশ্বাস দেন। সে অনুযায়ী তিনি তাৎক্ষণিকভাবে শাহজাদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোকবুল হোসেনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে শাহজাদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোকবুল হোসেন দ্রুত সময়ের মধ্যে শতবর্ষী রহিতননেছার ভাতা কার্ড করার প্রক্রিয়া শুরু করেন। আজ সে প্রক্রিয়া সম্পন্ন হয়। অপর দিকে শতবর্ষী রহিতননেছার থাকার কোনো ঘর না থাকায় সমাজসেবা অফিসের মাধ্যমে তাঁকে একটি ঘর দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।
শতবর্ষী রহিতননেছা শেষ জীবনে এসে সরকারি এ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ইউএনও সাবরিনা সারমিনকে প্রাণভরে দোয়া করেন ও কৃতজ্ঞতা জানান।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৩ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৩ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৩ ঘণ্টা আগে