
ব্যবসায়ীকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দোকান দখলের অপচেষ্টার অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন পুরান ঢাকার মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ীরা। বাহাদুর শাহ পার্কের দক্ষিণ পাশের নাজিমউদ্দীন বারো ভূঁইয়া মোটর পার্টস মার্কেট থেকে বাংলাদেশ মোটর পার্টস ব্যবসায়ী সমিতির প্রধান কার্যালয় পর্যন্ত আজ মঙ্গলবার দুপুরে দোকানপাট বন্ধ রেখে তাঁরা মানববন্ধন করেন।
মানববন্ধনে বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতির সিনিয়র সভাপতি মোজাহিদ বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ব্যবসায়ীদের বিপদে ফেলার জন্য কাজ করছে। ব্যবসায়ীদের মিথ্যা মামলায় ফাঁসাতে একদল কুচক্রী নিজেরাই ফেঁসে যায় এবং তাদের গ্রেপ্তার করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন খান বলেন, মোটর পার্টস, টায়ার-টিউব ও লুব্রিকেন্ট ব্যবসায়ীদের নিরাপত্তা এবং ব্যবসায়ী হাজি সাহেব উল্লাহ ভূঁইয়াকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে এই মানববন্ধন। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সূত্রাপুরে সম্প্রতি একটি মোটর পার্টসের দোকানে অস্ত্র রেখে এক ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ করে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি দুটি দেশিয় তৈরি পাইপগান ও দুটি কার্তুজ জব্দ করে সূত্রাপুর থানার পুলিশ।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৪ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৬ ঘণ্টা আগে