মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

কুমিল্লার সদর দক্ষিণে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ইকরামুল হক (৩৭) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানার যুক্তিখোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার বিকেলে র্যাব-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান এ তথ্য জানান।
ইমরুল হাসান বলেন, র্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকরামুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইকরামুল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গত ১০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক অটোরিকশাচালককে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ভুক্তভোগী নারীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ মডেল থানার লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি কলাবাগানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর কলাবাগান থেকে বের হওয়ার সময় রাসেল নামের আরেক অটোরিকশাচালক ইকরামুলকে দেখতে পান এবং তাঁর ভিডিও ধারণ করেন। ভিডিওতে ইকরামুলকে নিজের দোষ স্বীকার করতে দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
র্যাবের ভাষ্য, ঘটনার পর ইকরামুল আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইকরামুলকে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
৮ মিনিট আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
১১ মিনিট আগে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আজকের পত্রিকাকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ১০টি ইউ
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, চকবাজারের সড়কগুলো দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে
১ ঘণ্টা আগে