
ঝালকাঠি থেকে উন্নত চিকিৎসার জন্য ক্যানসার আক্রান্ত এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে। এতে রোগীসহ ছয়জন আহত হয়েছেন। আহত রোগীর একটি পা ভেঙে গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজনদের সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা ও লবণ ব্যবসায়ী ফজলুল হক হাওলাদার (৭৫) দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। উন্নত চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে রায়পুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আহত হন রোগী ফজলুল হক হাওলাদার, তাঁর ছেলে রিয়াজুল ইসলাম (৪৫), পুত্রবধূ আফরোজা বেগম (৪০), জামাতা মামুন হোসেন লাভলু, নাতি পলক হোসেন (২২) এবং অ্যাম্বুলেন্সের চালক। চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান (সানি) আজকের পত্রিকাকে বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ফজলুল হক হাওলাদারের একটি পা ভেঙে গেছে। পরে তাঁকে অন্য একটি অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত রোগীর ভাতিজা মতিন রহমান বলেন, প্রতি মাসের মতো সোমবারও চিকিৎসার জন্য ফজলুল হক হাওলাদারকে ঢাকায় নেওয়া হচ্ছিল। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া (৩৩) গোয়াতলা বন্দর এলাকার আব্দুছ ছালামের ছেলে।
৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
১ ঘণ্টা আগে