
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীসহ ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে পুলিশ পাহারায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদুল আমিন বাবু (৩৫), রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সদস্য রাশেদুল হাসান (৪২), ছাত্রলীগের কর্মী মো. পারভেজ হোসেন (২৪) ও মো. মুরাদ (২৪) এবং ওয়ার্ড শ্রমিক লীগের কর্মী ফয়সাল হোসেন (৩১)। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতার চেষ্টা করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মামলার আসামি ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে একটি মনিটরিং টিম গঠন করেছে ডিএনসিসি। আজ দুপুরে ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ নম্বরে একটি মনিটরিং টিম গঠন...
৫ মিনিট আগে
বাগানে থোকায় থোকায় ঝুলছে রসাল টসটসে রাশিয়ার বৈকানুর জাতের আঙুর। চোখকাড়া এই ফলন দেখতে বাগানে ভিড় করছেন আশপাশের মানুষ। বাগানের মালিক রাজশাহীর দুর্গাপুরের কৃষক মোখলেছুর রহমান। প্রথাগতভাবে বাংলাদেশের জলবায়ু বা মাটিকে আঙুর চাষের জন্য উপযোগী মনে করা হয় না।
১৭ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশীয় মদসহ সজীব বৈদ্য (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সজীব বৈদ্য ওই গ্রামের সুনীল বৈদ্যর ছেলে...
৩২ মিনিট আগে
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নিজ নিজ এলাকায় তাঁদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৩৯ মিনিট আগে