
ময়মনসিংহের ভালুকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসে থাকা ও ভোটারদের প্রকাশ্যে ভোট প্রদানে বাধ্য করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিরুনীয়া দাখিল মাদ্রাসা ও কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এই ঘটনা দেখা গেছে।
বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি বুথে এজেন্ট পরিচয়ে বসে আছে কয়েকজন যুবক। কিন্তু তাদের পরিচয়পত্রে লেখা নেই নিজের নাম বা কোন প্রার্থীর এজেন্ট তার বিষয়ে কিছু। শুধু প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর দেওয়া আছে।
এ বিষয়ে বিরুনীয়া কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুজিবুর রহমান বলেন, ‘আসলে, আমি একটু অসুস্থ্যবোধ করছিলাম তাই খেয়াল করিনি।’ এ সময় সংবাদকর্মীদের সামনেই এজেন্টদের নিজেদের প্রতীকের নাম লিখতে অনুরোধ করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, আসলে এই কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্ট ও সমর্থকেরা অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসে আছে। প্রিসাইডিং অফিসার তাদের সহযোগিতা করেছে।
এ বিষয়ে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম মুঠোফোনে বলেন, ‘অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে এগুলো করছে ধানের শীষের প্রার্থীর সমর্থকেরা। এটা প্রহসনের নির্বাচন।’
এদিকে উপজেলার কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হরিণ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া ও প্রকাশ্যে ভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং ও দুজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফিরোজ হোসেন বলেন, ‘প্রকাশ্যে ভোট প্রদানে বাঁধা না দেওয়ার অভিযোগে কংশেরকূল উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী প্রিসাইডিং ও দুজন পোলিং অফিসার কে বরখাস্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম নগরের একটি কেন্দ্রে ভোট দিতে এসে অসুস্থ হয়ে মনু মিয়া নামের ৬২ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এটি চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের বাগমনিরাম ওয়ার্ডের একটি কেন্দ্র।
৫ মিনিট আগে
ডা. জাহিদ হোসেন বলেন, ‘সকাল থেকে নির্বাচনী এলাকায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। তবে একটি বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে—জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার একই বাক্সে সংগ্রহ করা হচ্ছে। এতে ভোট গণনার সময় প্রিসাইডিং কর্মকর্তাদের বাড়তি চাপে পড়তে হবে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশে অনেকটা বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে
৯ মিনিট আগে
তাঁকে মারধরের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে হঠাৎ করে এক ব্যক্তি হাবিবাকে সজোরে একটি থাপ্পড় মারেন। এরপর হাবিবা লুটিয়ে পড়েন। কোনোমতে সামলে উঠে দাঁড়ালেই আবার তাঁকে একটি থাপ্পড় মারা হয়। এরপর হাবিবার সঙ্গে থাকা লোকজন তাঁকে রক্ষা করেন।
২৯ মিনিট আগে
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর হাসেমিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ওই তিন ব্যক্তি জাল ভোট দেন।
৩৯ মিনিট আগে