Ajker Patrika

পীরগাছায় পুকুর থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ২৩: ১০
পীরগাছায় পুকুর থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রংপুরের পীরগাছায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর মৌলভীপাড়ার গোলাম মোস্তফার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে স্থানীয় দুই শিশু হাঁস খুঁজতে খুঁজতে ওই পুকুরপাড়ে যায়। এ সময় তারা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে ডাকে। পরে খবর পেয়ে পুলিশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত