
বাগেরহাটের চিতলমারী থানার পুলিশের বিশেষ অভিযানে উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমান (৫৭) গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে একটি বিস্ফোরক মামলায় সদর বাজারের ফজুলর তালুকদারের চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার শেখ আতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে। সেই মামলায় বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী আল-মুহতাশিম ছাইব হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা জজ আদালতের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ। পরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি না দিয়ে বিচার দাবি জানালে দ্রুত মূল আসামি গ্রেপ্তার ও তদন্ত শেষের আশ্বাস দেন পুলিশ সুপার।
৪ মিনিট আগে
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন টিসিবি ডিলারেরা। তাঁদের দাবি, আইনগতভাবে বৈধ অবস্থানে থাকা সত্ত্বেও নানা অজুহাতে ডিলারদের ওপর কর্তৃপক্ষের পক্ষ থেকে চাপ, হয়রানি ও চুক্তি-সংক্রান্ত অনিশ্চয়তা সৃষ্টি করা হয়েছে, যার ফলে অনেক
১২ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। রোববার সন্তোষপুর গ্রামের বেড়ি বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়ে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।
২১ মিনিট আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। রোববার এ আদেশ দেন বিচারক মো. সাব্বির ফয়েজ।
৩২ মিনিট আগে