
শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী আল-মুহতাশিম ছাইবের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা জজ আদালতের সামনে সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত ছাইবের বাবা আব্দুল মালেক, মা রেবেকা সুলতানা এবং শিক্ষার্থী জুয়েল রানা প্রমুখ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আদালত চত্বর ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ছাইব হত্যার বিচার দাবি করেন।
পরে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম তাদের সান্ত্বনা দেন এবং দ্রুত সময়ের মধ্যে মূল আসামি গ্রেপ্তার ও তদন্ত শেষ করে বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২৯ মে ঈদুল আজহার পরদিন বিকেলে শহরের তাতালপুর বিএম রোড এলাকায় ঘুরতে যান শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছাইব। এ সময় ছবি তোলাকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের সঙ্গে কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ১০ থেকে ১৫ জন কিশোর মিলে দেশীয় অস্ত্র দিয়ে ছাইবকে মারধর করে গুরুতর আহত করে।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর গত ৮ জুন দুপুরে তিনি মারা যান।

লালমনিরহাটে সরকারি আদিতমারী জিএস উচ্চবিদ্যালয়ের দুজন শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে অভিযুক্ত দুই শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা।
৩৮ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ওই তরুণীর প্রেমিক তাঁকে ধর্ষণ করেন। গতকাল শনিবার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় যুবলীগের ব্যানারে মিছিল থেকে পুলিশের উদ্দেশে হুমকির অভিযোগ উঠেছে। এ নিয়ে ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিষয়টি নিয়ে কাজ চলছে।
১ ঘণ্টা আগে