
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
মাসুদ উদ্দিন চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ তাঁকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৮ মে এ মামলায় আদালত মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। রিমান্ড আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরীসহ অন্যরা পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অনিয়মে জড়িত ছিলেন। সাবেক এমপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার বেশি অর্থ গ্রহণ করে শ্রমিক রিক্রুটিংয়ের এজেন্ট হিসেবে নিয়োগ পান।
আবেদনে আরও উল্লেখ করা হয়, পরে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ধাপে অতিরিক্ত অর্থ আদায়ের উদ্দেশ্যে তিনি সরকারদলীয় এমপি হিসেবে প্রভাব খাটিয়ে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হন। চুক্তিবদ্ধ পারিশ্রমিকের বাইরে গিয়ে প্রতি শ্রমিকের কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। এভাবে ৭ হাজার ১২৪ জন কর্মীর কাছ থেকে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মাসুদ উদ্দিন চৌধুরীকে একান্তে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে, গত ২৩ মার্চ গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৪ মার্চ রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানব পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৯ মার্চ একই মামলায় তাঁকে দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। ৪ এপ্রিল একই মামলায় তাঁকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। পল্টন থানার ওই মানব পাচার মামলায় তাঁকে টানা ১৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরপর মিরপুর থানায় দায়ের করা দেলোয়ার হত্যা মামলায় তাঁকে ৪ দফা রিমান্ডে নেওয়া হয়। পরে ৪ মে মিরপুর থানায় দায়ের করা বিপ্লব শেখ হত্যা মামলায় তাঁকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। মোট আট দফা রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর ১১ মে অর্থপাচারের অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

লালমনিরহাটে সরকারি আদিতমারী জিএস উচ্চবিদ্যালয়ের দুজন শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে অভিযুক্ত দুই শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা।
৪ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ওই তরুণীর প্রেমিক তাঁকে ধর্ষণ করেন। গতকাল শনিবার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২১ মিনিট আগে
গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় যুবলীগের ব্যানারে মিছিল থেকে পুলিশকে উদ্দেশ করে হুমকির অভিযোগ উঠেছে। এ নিয়ে ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিষয়টি নিয়ে কাজ চলছে।
৪০ মিনিট আগে