
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আবু হায়াত ও হাবিব। পথে মুসলিমপুর-টাকশালদিঘী কালভার্ট এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুরের নকলায় কাজল মিয়া (৪৬) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার রাতে গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক কাজল নকলা পৌরসভার ফেরুষা মহল্লার বাসিন্দা। তাঁর বাবার নাম জবান আলী।
১২ মিনিট আগে
৪ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি পোস্ট দিয়েছিলেন বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাকির হোসেন (৫১)। সেই পোস্ট দেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
১৯ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে মঙ্গলবার পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন এক ব্র্যাককর্মী, এক গৃহবধূ ও পানিতে ডুবে মারা যাওয়া এক শিশু। দুটি মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের আমদানি বাড়ায় হরিণা ফেরিঘাটসংলগ্ন আড়তে দাম কিছুটা কমেছে। মঙ্গলবার আড়তে গিয়ে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ ৩ হাজার ২শ’ টাকা থেকে নেমে ২ হাজার ৫শ’ থেকে ৬শ’ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ভরা মৌসুমে আমদানি বাড়লে দাম আরও কমতে পারে।
২৩ মিনিট আগে