
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজী মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুরগিবাহী পিকআপ মোটরসাইকেল গ্যারেজে ঢুকে পড়েছে। বুধবার (২০ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে গ্যারেজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান গ্যারেজের মালিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী মুরগিবাহী পিকআপটি অতিরিক্ত গতিতে চলছিল। রাতে পেলাগাজী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপটি সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেল গ্যারেজে ঢুকে পড়ে এবং পরে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গ্যারেজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গ্যারেজের মালিক আবু বলেন, ‘বিদ্যুৎ না থাকায় আমি কিছুক্ষণ আগেই পাশের মুদির দোকানে গিয়েছিলাম। হঠাৎ মানুষের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি, মুরগিবাহী পিকআপটি আমার গ্যারেজে ঢুকে পড়েছে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।’
নাজিরহাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মুরগিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজে ঢুকে পড়ে পাশের খাদে পড়ে যায়। এতে গ্যারেজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাড়িটি উদ্ধারের কাজ চলছে।’

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে একটি ছাতিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম এম ডি বাঁধন (২৩)। তিনি সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।
৩ মিনিট আগে
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
৪১ মিনিট আগে
কোস্ট গার্ড জানায়, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে তজুমদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে একটি স্টিলবডি ট্রলারে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড তজুমদ্দিন স্টেশনের সদস্যরা অভিযান চালান।
১ ঘণ্টা আগে
বাইচ শুরু হতেই নদীর দৃশ্য বদলে যায়। দুপাড়ের দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। একসঙ্গে ছুটে চলা নৌকাগুলোর বইঠার আঘাতে নদীতে সৃষ্টি হতে থাকে ছোট ছোট ঢেউ। মাঝিদের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উত্তেজনাও। কোনো নৌকা সামান্য এগিয়ে গেলে নদীর পাড় থেকে ওঠে উল্লাস।
১ ঘণ্টা আগে