বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলার মামলাসহ দুই মামলায় ফজলে খোদা বাবুল (৫১) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বগুড়ার শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরের তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার ফজলে খোদা বাবুল এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে ইটভাটার কয়লা ক্রয় নিয়ে টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ নেতা ফজলে খোদা বাবলুর নামে দিনাজপুর জেলার এক কয়লা ব্যবসায়ী বগুড়া আদালতে একটি মামলা করেন। এই মামলায় গত জুলাই মাসে আদালত তাঁর বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই গ্রেপ্তারি পরোয়ানামূলে গতকাল রোববার সন্ধ্যার দিকে ধুনট থানা-পুলিশ সাজাপ্রাপ্ত আসামি হিসাবে ফজলে খোদা বাবলুকে বগুড়া জেলা শহর থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ২০২৩ সালের ৬ জুন ধুনট পশ্চিমভরন শাহী ১ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলার অভিযোগে গত ২৬ জানুয়ারি ২০২৫ সালে ধুনট উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাদী হয়ে করা একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসাবে ফজলে খোদা বাবলুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আওয়ামী লীগ নেতা হিসাবে বিএনপির অফিসে ককটেল হামলার অভিযোগে করা আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুটি মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হাতিরঝিল প্রকল্প একই সঙ্গে দারুণ দৃষ্টিনন্দন। নগরবাসীর অবসর বিনোদনের অন্যতম গন্তব্য। কিন্তু প্রকল্পটি যার নামে, সেই হাতিরঝিলের পানিতে অসহনীয় দুর্গন্ধের ভোগান্তি কমছে না। বিশাল এই জলাশয়ের পানি শোধনে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্প পরে বন্ধ হয়ে
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে আন্তর্জাতিক সাইবার স্ক্যামার চক্রের সন্ধান পেয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর তদন্তে উঠে এসেছে বাংলাদেশ-তাইওয়ানের যৌথ উদ্যোগে পরিচালিত বহুজাতিক ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান গোল্ডেন সন লিমিটেডের
১ ঘণ্টা আগে
চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্যতালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শায়নের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে স্কুল ছুটির পর বাসে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে