
বগুড়ার কানছগাড়ি এলাকায় মুরগির খামারের সামনে ঘেউ ঘেউ করায় একটি কুকুরকে ছুরিকাঘাত করে ড্রেনে ফেলে রাখার অভিযোগে স্বপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন প্রাণী অধিকার কর্মীরা।
পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর কুকুরটি রক্তাক্ত অবস্থায় একটি ড্রেনে পড়ে ছিল। খবর পেয়ে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সদস্য এমরান হোসেন কুকুরটিকে উদ্ধার করে শহরের জলেশ্বরীতলার ‘পেট কনসাল্টেন্সি’তে নিয়ে যান।
পরে প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় কুকুরটির চিকিৎসা শুরু হয়। বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হানের নেতৃত্বে এবং ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে একটি টিম অস্ত্রোপচার করে।
ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফর রহমান বলেন, `কুকুরটির শরীরে অনেক গভীর ক্ষত ছিল। অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে পেট কনসাল্টেন্সিতে চিকিৎসাধীন। রাতে কুকুরটির জ্ঞান ফিরেছে, তবে এখনও আশঙ্কামুক্ত নয়।'
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে শহরের মালতিনগর বকশী বাজার এলাকা থেকে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গ্রেপ্তারের সময় স্বপন মিয়ার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বপন মিয়ার মুরগির ফার্মের সামনে কুকুরটি ঘেউ ঘেউ করায় ক্ষুব্ধ হয়ে তাকে ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সদস্য এমরান হোসেন বাদী হয়ে মামলা করেছেন। চাকু উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করেছে।

মাদারীপুরের শিবচরে চাহিদার বিপরীতে মিলছে অর্ধেক বিদ্যুৎ। ফলে ঘন ঘন লোডশেডিংয়ে বাড়ছে দুর্ভোগ। স্থানীয়রা জানান, রাতে লোডশেডিং বেশি হচ্ছে। কোনো কোনো দিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ৫/৬ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
৩ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার শহরের একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এই আদেশ জারি করা হয়।
৫ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজারসংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং দুটি পিকআপ জব্দ করা হয়।
১৬ মিনিট আগে
কেরানীগঞ্জের ঘাটারচরে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগে বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ওসি রুহুল কুদ্দুসসহ পুলিশ সদস্য ও শ্রমিক আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
২৭ মিনিট আগে