
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা শহরের একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এই আদেশ জারি করা হয়। আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এই আদেশ জারি করেন।
আদেশে বলা হয়েছে, ‘আজ বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। আদেশে আরও উল্লেখ করা হয়, পলাশবাড়ী সদর শহরের চারমাথা থেকে ৫০০ মিটার এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোনো ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, স্লোগান বা মিছিল ও শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হলো।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বিকেলে জুনদহ বাজার এলাকায় পূর্ববিরোধের জেরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদের (মারো সামাদ) দুই ভাগনে কাকন ও নিয়নের সঙ্গে বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী আল-আমিনের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিএনপি-জামায়াতের দফায় দফায় এই সংঘর্ষে উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মণ্ডলসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহত আব্দুস সামাদকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি আজ বিকেল ৪টায় পলাশবাড়ী চারমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। একই স্থানে জামায়াতে ইসলামীও পাল্টা সমাবেশের ডাক দেয়।
জানতে চাইলে ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ জানান, উপজেলার বরিশাল ইউনিয়নের দুটি রাজনেতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে আজ দল দুটির পরস্পরবিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চারমাথা থেকে ৫০০ মিটার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আজ বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মেঘনা নদীর তীরবর্তী ফসলি জমিগুলো বর্তমানে পানির নিচে। সেই কৃষিজমির উপরিভাগের (টপসয়েল) মাটি এক্সকাভেটর দিয়ে কেটে নেওয়া হচ্ছিল অনুমতি ছাড়াই। পরে ওই মাটি বাল্কহেডে করে নিয়ে ইটভাটায় দেওয়া হতো। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর, একটি পল্টুন ও একটি বাল্কহেড
১৪ মিনিট আগে
আজ শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান। অপর ব্যক্তি একজন যাত্রী, তাঁর পরিচয় জানানো হয়নি। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর দেহ তল্লাশি করে ২ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
১৮ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীর ভাঙনে চরপুকুরিয়া থেকে চরগয়েশপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২০টি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, দোকানপাট ও রাস্তাঘাট।
২৬ মিনিট আগে
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। তাই ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে...
৩০ মিনিট আগে