
মাগুরায় বড় বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার ৮ বছরের শিশুটির ২৪ ঘণ্টা পরও জ্ঞান ফেরেনি। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। মেয়ের জন্য আর্তনাদ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন শিশুটির মা।
আজ শুক্রবার বিকেলে শিশুটির বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক মো. ছামিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির অবস্থা স্ট্যাবল (স্থিতিশীল) রয়েছে। আগামীকাল তার বিষয়ে বিস্তারিত বলতে পারব। এখন চিকিৎসা চলছে।’
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার দিবাগত রাতে তার সঙ্গে পৈশাচিক ঘটনা ঘটে বলে জানায় তার পরিবার।
শুক্রবার দুপুরে ঢামেকে ওই ওয়ার্ডের সামনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী শিশুটির মা আহাজারি করছেন। থেকে থেকে মূর্ছা যাচ্ছেন। তিনি বলছেন, ‘আমার মেয়ের কী হবে! আমার মেয়েকে মেরে ফেলছে ওরা। আমি ওদের ফাঁসি চাই।’
স্বজনেরা জানান, যে বোনের বাসায় ঘটনাটি ঘটে, সেই বড় বোনও ঢাকায় এসেছেন। এক আত্মীয়ের বাসায় আছেন।
শিশুটির ফুফাতো ভাই আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, এখনো শিশুটির জ্ঞান ফেরেনি। বর্তমানে তাকে পিআইসিইউতে রাখা হয়েছে। তার গলায় আঘাত দেখে ধারণা করা হচ্ছে, তার গলা টিপে ধরা হয়েছিল।
তিনি আরও বলেন, শিশুটিকে অচেতন অবস্থায় প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়।
এদিকে আজ শুক্রবার এ ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজিব শেখকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগে পুলিশ হেফাজতে নেওয়া হয় অভিযুক্ত হিটু শেখকে। হিটু শেখ বড় বোনের শ্বশুর।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, তাঁদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। শিশুটি কয়েক দিন আগে বড় বোনের (শ্বশুর) বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকাল বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে আসেন।
ওই হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে, শিশুটির গলায় একটি দাগ আছে। মনে হচ্ছে, কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল। শরীরের বেশ কিছু জায়গায় আঁচড় আছে। যোনিপথে রক্তক্ষরণ হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, গতকাল শিশুটির বড় বোনের অভিযোগ অনুসারে তাঁর শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। আজ শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ভগ্নিপতি সজিব শেখকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
এদিকে শিশুকে ধর্ষণের প্রতিবাদে মাগুরায় ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। ধর্ষকের কঠিন শাস্তির দাবিকে আজ জুমার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল হয়। মিছিল থেকে দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

মামলার আসামি সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমানকে ধিক্কার জানিয়ে ইমতিয়াজ বলেন, ‘আমার মাসুম বাচ্চাকে দুধ খাওয়া থেকেও তোমরা বঞ্চিত করেছ। আমার স্ত্রী ওই চেয়ারে বসে এক দিনও শান্তি পায়নি।’
১৬ মিনিট আগে
ঈদের পর আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে সংগঠনের নাম, আহ্বায়ক কমিটি— যার মাধ্যমে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করবে।
২৫ মিনিট আগে
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় আলম তাজ একা ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করার ফলে মুখমণ্ডল থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করেছে।
১ ঘণ্টা আগে
ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষিজমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য...
১ ঘণ্টা আগে