
মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে সাত বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের ঘটনায় এবার তার ভগ্নিপতিকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগে পুলিশ হেফাজতে নেওয়া হয় অভিযুক্ত হিটু শেখকে। হিটু শেখ বড় বোনের শ্বশুর। বড় বোনের স্বামী সজিব শেখকে আজ শুক্রবার সকালে হেফাজতে নেয় মাগুরা থানা–পুলিশ।
ভুক্তভোগী শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পরিবার।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, তাঁদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। শিশুটি কয়েক দিন আগে বড় বোনের (শ্বশুর) বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকাল বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে আসেন।
ওই হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে শিশুটির গলায় একটি দাগ আছে। মনে হচ্ছে, কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল। শরীরের বেশ কিছু জায়গায় আঁচড় আছে। যোনিপথে রক্তক্ষরণ হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, গতকাল শিশুটির বড় বোনের অভিযোগ অনুসারে তাঁর শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। আজ আবার শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ভগ্নিপতি সজিব শেখকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
এদিকে শিশুকে ধর্ষণের প্রতিবাদে মাগুরায় ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। ধর্ষকের কঠিন শাস্তির দাবিকে আজ জুমা নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল হয়। মিছিল থেকে দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে আবু নাছের শামীম (৫০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে সংগঠন দুটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে শব্দ পরিবর্তন এবং তা নিয়ে ফেসবুক লাইভকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। গতকাল মঙ্গলবার দিনভর দফায় দফায় চলা এই সংঘর্ষে একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের কবর প্রতি রাতে পাহারা দিচ্ছে তাঁর পরিবার। লাশ চুরির আশঙ্কা থেকে এমন উদ্যোগ নিয়েছে তারা।
২ ঘণ্টা আগে