
ফরিদপুরের মধুখালীতে মাংস বিক্রেতার (কসাই) দোকানে বিক্রি করা হচ্ছিল গরুর পচা মাংস। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় লেকজন প্রশাসনকে জানালে দ্রুত সেখানে গিয়ে দুই মণ পচা মাংস জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাগাট বাজারে জাকির হোসেন নামের এক মাংস বিক্রেতার দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন ইউএনও রওশনা জাহান। অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম তানজির নাঈমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগাট বাজারে জাকির হোসেনের মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় প্রায় দুই মণ পচা গরুর মাংস উদ্ধার করা হয়। পরে ওই মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয় এবং ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য তাঁকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার বনখুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
টানা বৃষ্টিতে ভোলা পৌর এলাকাসহ সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মনপুরার পাঁচ ইউনিয়নের গ্রাম, সড়ক, ফসলের মাঠ ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
১৬ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলামকে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
১৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে শাহিন আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। মঙ্গলবার তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে